﻿----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
End User License Agreement
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
প্রথমেই আমাদের ফন্ট ডাউনলোড ও ব্যবহার করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আপনি যদি আমাদের ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহ ব্যবহার করতে চান, তবে অবশ্যই আপনাকে নিম্নোক্ত বিধিনিষেধসমূহ সতর্কভাবে মেনে চলতে হবে-

	১. বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রি আপনাকে ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহ ব্যবহার করার সুযোগ দিচ্ছে মাত্র, ফন্টের মালিকানা বা কপিরাইট আপনার হাতে তুলে দিচ্ছে না।
	২. আপনি বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহের zip/ttf ফাইল কোনোভাবেই অন্য ওয়েবসাইট/ সোশ্যাল মিডিয়া/ ই-মেল/ সিডি/ ডিভিডি সহ অন্য যে কোনো মাধ্যমে বিতরণ/ বিক্রয়/ আপলোড/ রি-আপলোড/ অন্য কোন ফন্টের সাথে বিনিময় করতে পারবেন না।
	৩. আপনি বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রি থেকে ডাউনলোডকৃত  ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহের নাম বদল করে অথবা শেপ মোডিফাই করে নিজস্ব সম্পদ/ মেধাসম্পত্তি দাবী করতে পারবেন না।
	৪. আপনি বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রির ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহ ব্যবহার করে সমস্ত রকম ডিজাইন (কমার্শিয়াল ও নন- কমার্শিয়াল) তৈরি করতে পারবেন, এবং সেই ডিজাইনগুলিকে সমস্ত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে শেয়ার বা বিক্রয় করতে পারবেন।
	৫. আপনি বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রির ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহ কমার্শিয়াল ডিজাইনের কাজে ব্যবহার করলে বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রিকে ক্রেডিট (ফন্ট কৃতজ্ঞতা- banglaharaf.com) দিতে পারেন (ঐচ্ছিক)। 
	৬. বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রির ফ্রি ফন্ট আপনি আপনার ওয়েবসাইটে ওয়েবফন্ট হিসাবে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে এবং চাইলে ল্যাণ্ডিং পেজের ফুটারে banglaharaf.com সাইটের ব্যাকলিঙ্ক দিতে পারেন।	
	
	*** যদি আপনি বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রির ফ্রি ফন্ট/ প্রিমিয়াম ফন্টসমূহ কারো কাছ থেকে অর্থের বা অন্য কোন কিছুর বিনিময়ে ক্রয় করে থাকেন, তবে সেই প্রতারকের সমস্ত তথ্যসমূহ আমাদের সাথে শেয়ার করুন, আমরা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
	*** যদি আপনি আপনার তৈরি/ ডিজাইনকৃত ফন্ট বাংলা হরফ ফন্ট ফাউন্ড্রি থেকে প্রকাশ করতে চান, তবে আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/banglaharaf বা আমাদের ই-মেল banglaharaf25@gmail.com এ যোগাযোগ করন।
